1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসলামী ব্যাংকের সাথে ঢাকা কমার্স কলেজ-এর চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কমার্স কলেজ-এর মধ্যে ২৬ আগস্ট ২০২৫, একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এ কলেজের শিক্ষার্থীরা সকল একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ঢাকা কমার্স কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ সাইফুল আলম, উপাধ্যক্ষ (একাডেমিক) প্রফেসর ড. কাজী ফয়েজ আহমেদ ও উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর আবু নাঈম মোঃ মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলম ।

এসময় ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান মোঃ মজনুজ্জামান এবং মিরপুর শাখাপ্রধান মোঃ আনিসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর