
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তির জন্য ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৫৩৪)-এর উদ্যোগে আজ বুধবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে (৭ম তলা) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য-সচিব এ্যাডভোকেট আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের এহসানুল হক, ওলামা দলের ঢাকা মহানগরের মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইউনিয়নের সভাপতি এম. এ. বারী। দোয়া মাহফিলে দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান।