1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাংবাদিক তুহিন হত্যায় পরিবারকে সান্ত্বনা, অর্থনৈতিক সহায়তা অঙ্গীকার -জামায়াতে ইসলামী

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পঠিত
গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নিহত সাংবাদিকের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের এ সময় পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখি। এমন একটি সমাজ, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না। ৫ আগস্ট বিপ্লবের ঘটনার মধ্য দিয়ে আমরা এমন দেশকে কখনোই দেখতে চাইনি। সাংবাদিক তুহিন ছিলেন সমাজের আলোকবর্তিকা, তার নির্মম হত্যাকাণ্ড শুধু পরিবারকেই নয়, সমগ্র সমাজকে শোকাহত করেছে।
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটময় মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকেছে। আমরা শুধু আজকের এই সামান্য সহযোগিতায় সীমাবদ্ধ থাকব না, তুহিনের পরিবারের পাশে ভবিষ্যতেও সর্বদা থাকব। তিনি বলেন,প্রিয় সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ কাপাসিয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, সদর মেট্রো থানা জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য আবু সিনা নূরুল ইসলাম মুহাম্মদ মামুন এবং জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশি।
অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সত্যের অনুসন্ধানী যোদ্ধা। তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সমাজে ন্যায়বিচারের প্রত্যাশা নষ্ট হবে।”
পরে জামায়াতের নেতৃবৃন্দ নিহত সাংবাদিকের স্ত্রী ও সন্তানদের হাতে এক লক্ষ টাকা  আর্থিক সহায়তা তুলে দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর