1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পাড়াডগাইর আইডিয়াল স্কুল ও কলেজ বার্ষিক ক্রিয়া পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

যাত্রাবাড়ীতে পশ্চিম মোমিনবাগ চৌরাস্তায় পাড়াডগাইর আইডিয়াল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার ২০ ই আগস্ট সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে ও ক্রেস্ট প্রদান করে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা-০৫ আসনের সম্ভাব্য বিএনপি’র প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানায বিএনপির সভাপতি প্রার্থী জামশেদুল আলম শ্যামল,সাধারণ সম্পাদক পদ প্রার্থী সোহেল আহমদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস হোসেন রনি, ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সালাউদ্দিন খান রিপন,ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মুন্সি, ৬৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিক খান,মনিরুজ্জামান মনির ও শফিউল্লাহ রাজু,যাএাবাড়ী থানার সাবেক যুবদলের সহ-সভাপতি শহিদুল্লাহ মিন্টু।

অনুষ্ঠানের শুরুতে স্কুল ও কলেজের প্রিন্সিপাল আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ভবন প্রয়োজন। প্রধান অতিথিকে সরকারের নিকট তাদের নতুন ভবনের কথা তুলে ধরতে বলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আলম খান রানা স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য একটি খেলার মাঠের প্রয়োজন বলে জানান। তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের সময় স্কুলের অব্যবস্থাপনা দূর করে স্কুলটিতে মানসম্মত শিক্ষার ব্যবস্থা চালু করতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।

প্রধান অতিথি আলহাজ্ব নবীউল্লা নবী তার বক্তব্যে বলেন, আমাদের ঢাকা-০৫ আসনে সরকারি কোন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় নাই। এই অঞ্চলের ছাত্রছাত্রীদের যানজট পেরিয়ে অন্যত্র গিয়ে লেখাপড়া করতে হয়। কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে আমাদের যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে সবচেয়ে বেশি শহীদ ও আহত হয়। ভবিষ্যতে আমি যদি এলাকায় নির্বাচিত হতে পারি সর্ব প্রথম মানসম্মত সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর