1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। 
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।  চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
এছাড়াও বক্তব্য দেন মৎস্য চাষী কামরুজ্জামান বাবলু,  ফাইম মুনতাছির,  মোহাম্মদ আলী, আলিফ উদ্দিন প্রমুখ।
পরে মৎস্য চাষে অবদান রাখায় ৪ জন চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলার ৪ উপজেলার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর