1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক. এর নতুন ডিএমডি -পারভীন আকতার

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

পারভীন আকতার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.- তে যোগদান করেছেন।

পারভীন আকতার ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯০ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে কর্মরত ছিলেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনি আন্তর্জাতিক ও হিসাব, আইসিটি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন এবং আদায় মহাবিভাগের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি. এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনারে অংশ গ্রহণ করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর