1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসি (আরডিএ), বগুড়া এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং সিডিআরসি’র যৌথ উদ্যোগে গতকাল ১৭ আগস্ট ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমী, বগুড়া’র ডিজি (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ। সেমিনারে চেয়ারপার্সন হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনারে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় বজ্রপাত থেকে গ্রামীণ চর ও হাওর এলাকার সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য চর ও হাওর এলাকায় ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন সম্পন্ন করেছে আরডিএ। এগুলো কীভাবে কাজ করে এ বিষয়ে আলোকপাত করা হয় এবং ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তা প্রদর্শিত হয়।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা; এসইভিপি শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব এগ্রিকালচার ক্রেডিট ডিভিশন মোঃ জিল্লুর রহমান এবং আরডিএ’র পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন এবং প্রকল্প প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন শাহীন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর