1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছায় পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামে পুকুরে গোসল করতে নেমে সাখাওয়াত হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন মহিশতারা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। মহিশতারা গ্রামের বাসিন্দা মোজাম্মেল বলেন, দুপুরে বাড়ির পাশের বাজারে এলাকায় সহপাঠীর সঙ্গে খেলাধুলা শেষে সাখাওয়াত পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরপাড়ে শিশুর জামা ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন গত সপ্তাহেও দুই জনের মরদেহ পাওয়া গিয়েছিল তারাও পানিতে পরে মৃত্যু বরন করেছে। পরিবার ও এলাকাবাসী সচেতন না হলে দূর্ঘটনা আরও বাড়বে আমাদের সকলের সচেতন হওয়া উচিত।
 মুক্তাগাছা থানা পুলিশ জানায়,খবর পেয়ে আমরা  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তর করি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর