1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত পরিবারের সদস্যদের স্মারকলিপি প্রসঙ্গ এবং মাইলস্টোন কলেজের বক্তব্য

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত

আজ ১৭ আগস্ট ২০২৫ সোমবার দুপুর ১২টায়, মাইলস্টোন কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদানের কথা জানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্য। অধ্যক্ষ সম্মানের সাথে তা গ্রহণের সম্মতি জানায়।

দুপুর ১২টা যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার পূর্ণ শিক্ষাকার্যক্রম চলার সময় তাই অনুরোধ জানানো হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন তাদের পক্ষে নির্ধারিত প্রতিনিধি দ্বারা স্মারকলিপিটি অধ্যক্ষের কাছে প্রদান করেন। বাস্তবতা হলো, হতাহতের পরিবারের তিন থেকে চার জন সদস্য কলেজের প্রধান ফটকে এসে প্রবেশের কোন প্রকার নিয়ম কানুনের তোয়াক্কা না করে-জোর করেই প্রবেশের চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় হতবিহবল হয়ে পড়ে ফটক রক্ষার দায়িত্বে থাকা দারোয়ানগণ।

এসময় কলেজ প্রাঙ্গণে কিছুটা বিশৃঙ্খলার তৈরি হয় যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম চলার সময় মোটেও গ্রহণযোগ্য নয়। এসময় তারা চিৎকার চেচামেচি করতে থাকে এবং কলেজের একটি একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেয় যখন ঐ ভবনে ছাত্রছাত্রীদের পাঠদান চলছিলো। এসময় তারা অনেকটা ধস্তাধস্তি করেই একটি সেমিনার কক্ষে প্রবেশ করে এবং জোরে জোরে কথা বলতে থাকায় একটি অপ্রতাশিত পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে সেমিনার কক্ষে এসে কলেজের একজন উপাধ্যক্ষ তাদের সাথে কথা বলার চেষ্টা করেন এবং অনুরোধ করেন তাদের নির্ধারিত প্রতিনিধি যেন অধ্যক্ষের কাছে স্মারকলিপিটি প্রদান করেন। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তারা স্মারকলিপি প্রদান না করেই বের হয়ে যান যা ছিলো অপ্রত্যাশিত ও নিতান্তই হতাশা ব্যঞ্জক।

আপনারা প্রত্যেকেই জানেন, বিষাদময় বিমান দুর্ঘটনা সমগ্র জাতির জন্যই একটি দুঃখজনক অধ্যায়। দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন তারা প্রত্যেকেই আমাদের সন্তান, ভাই বোন এবং সহকর্মী। প্রতিটি মৃত্যুই আমাদের শোকাহত করেছে। আমরা অবশ্যই সমব্যথী। আমরা শুরু থেকেই হতাহত পরিবারের সদস্যদের পাশে থাকার চেষ্টা করছি আন্তরিক সহমর্মিতাসহ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর