1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে শোক দিবস পালন, নাশকতার অভিযোগে আটক ৩

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল ও নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
এসময় আশ্রবপুর গ্রামের মৃত আব্দুল ছমেদের ছেলে কামরুল হাসান (৩৫), মৃত মোমরুজ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৫৩), ও লোকমানের ছেলে নাঈম (১৯)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ঈশ্বরগঞ্জ ইউনিয়নের আশ্রবপুর গ্রামে কামরুল হাসানের মুদির দোকানের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতাসহ লাঠি শোঠা নিয়া মিছিল করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এস আই ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে নাশকতাকারীরা দৌড়াইয়া পালিয়ে যায়। পরে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের ভিডিও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী মাসুদ হাসান তুর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজহারে আরো উল্লেখ করা হয় যে, আসামীরা বিক্ষোভ মিছিলে “শেখ হাসিনা আসছে রাজপথ কাপছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নাম্বারে হামলা কেন? অবৈধ সরকার ইউনুছ জবাব চাই, জবাব চাই, ঈশ্বরগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি বলিয়া বর্তমান সরকারের সকল কার্যক্রমকে নিন্দা প্রকাশ করে এবং সরকারকে উৎখাতের হুমকী প্রদান করে এলাকায় জনমনে ভীতি সহ এলাকায় বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্তের চেষ্টা চালায়।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৩০/৪০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন মামলা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর