1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ১৩ আগস্ট (বুধবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আঞ্চলিক ব্যবসা সভা। চট্টগ্রামের অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইস উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এ এস এম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তৌহিদুল করিমসহ চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ, করপোরেট শাখা ব্যবস্থাপকবৃন্দ, অপারেশনস ম্যানেজারগণ এবং উপশাখার ব্যবস্থাপকগণ।
সভায় চট্টগ্রাম অঞ্চলের করপোরেট শাখা এবং অন্যান্য শাখাসমূহের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথি জনাব আদিল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “অনাদায়ী ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন “শাখা পর্যায়ে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে সতর্কতা, অনাদায়ী ঋণ কমানো এবং আমানত বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। একইসাথে করপোরেট গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা-সকল শ্রেণির গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য ও সেবা চালুর মাধ্যমে ব্যাংকের বাজার অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। প্রত্যেক কর্মকর্তা যেন গ্রাহকের আস্থার প্রতীক হয়ে ওঠেন, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
এছাড়া দলগতভাবে কাজ করার মানসিকতা ও ইতিবাচক মনোভাব নিয়ে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর