1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন

পটুয়াখালী সংবাদদাতা :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) লেবুখালির বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন ‘দ্যা বিরতি’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোফাসেরুল হক তন্ময়।
প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন ও মো. তারিকুল ইসলাম।
প্রধান অতিথি শিক্ষকদের নেতৃত্বে বিভাগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথিরা বিভাগকে একটি পরিবার আখ্যা দিয়ে একাডেমিকের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। চায়না গভর্নমেন্ট স্কলারশিপে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে সুযোগ পাওয়ায় সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা নৈশভোজে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৬ সালে মেজর সাবজেক্ট হিসেবে যাত্রা শুরু করা ম্যানেজমেন্ট বিভাগের এটি ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর