1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউটের উদ্যোগে “শিক্ষার মান উন্নয়ন শীর্ষক” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের কাউতলীতে অবস্থিত আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউটের মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান, ইনস্টিটিউটের প্রশাসক অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান আশরাফী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন প্রমুখ।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। তিনি বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হোক সৎ, দায়িত্বশীল এবং বিশ্বমানের প্রতিযোগিতায় যোগ্য। এজন্য সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয় অপরিহার্য।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, বরং জীবন ও সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক   পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মধ্যে নম্বরপত্র ও উপহার প্রদান করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর