
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপি-প্রধান সমন্বয়ক,বিএপির, জাতীয় নির্বাহী কমিটি, সদস্য সাবেক সফল সভাপতি চাঁদপুর জেলা বিএনপি-হাজীগঞ্জ শাহারাস্তি গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হকের সার্বিক দিক নিদের্শনায় ধারাবাহিকতায় রাস্তার সংস্কারের কাজ চলমান রেখেছেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ সিদ্দিকুর রহমান (বিএ), আলামিন বাজার হইতে উত্তরের রোড ,আল আমিন বাজার হইতে শান্তি বাজারের রোড,রাজারগাঁও বাজার বড় ব্রিজের সামনে থেকে ঘোড়া দাড়ি রোড,মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণের রোড ডিংকা ভাঙ্গা ,দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও ৬ নং ওয়ার্ডের শেখ বাড়ি এবং গোলাম আলী দরবেশ বাড়ির রাস্তা,পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ির সামনে থেকে পিপিয়া রোডে, সিংগাইর প্রধানিয়া বাড়ির রাস্তা ও ৩ নং ওয়ার্ড নৈইরান ঢালী বাড়ির রাস্তা সম্প্রতি রাস্তা গুলোর বিভিন্ন ভাঙা ও চলাচলের অযোগ্য অংশগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বছরের পর বছর আমরা এই রাস্তা গুলো দিয়ে চলাচলের সময় ভোগান্তির শিকার হয়েছি। মেরামতের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এলাকাবাসীর সমস্যা অনেকটাই কমে যাবে।
জনকল্যাণই মূল লক্ষ্য এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জনাব মোঃ সিদ্দিকুর রহমান বলেন, জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব, করার চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই ধরনের ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে, যাতে করে রাজারগাঁও সহ হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয়।