1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫ এর কো-স্পন্সর হলো মার্কেন্টাইল ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫ আয়োজনের কো-স্পন্সর হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গতকাল সোমবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-স্পন্সরের দশ লাখ টাকা মূল্যমানের চেকটি হাব এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ কনফারেন্স সেন্টারে আয়োজিত ৩ দিনব্যাপী মেলাটি আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ ও ড. মোঃ জাহিদ হোসেন; ইসলামি ব্যাংকিং শাখা, দিলকুশার প্রধান মোঃ গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সরকার, হেড অব আইএলএমডি তপন জেমস রোজারিও, হাব এর যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দীন, অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সালেহ রাজী (জাভেদ) সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর