
ব্রাহ্মণবাড়িয়ায় অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর ১২ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্য সম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সর্তক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।