1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পুরাকীর্তি সুরক্ষা কমিটি’র প্রাচীন কালু শাহ মাজার পরিদর্শন

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
ময়মনসিংহ নগরীতে অবস্থিত হযরত শাহ্ সুফি সৈয়দ কালু শাহ (র:) এর মাজার পরিদর্শন করেন পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর একটি প্রতিনিধি দল।
আজ ১১ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ইসলামী স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন আমাদের প্রাচীন মাজারগুলো। মাজারগুলোতে শায়িত রয়েছেন সুফিসাধকগণ। এই সুফিসাধকগণ এ অঞ্চলে শান্তির বাণী  প্রচার করে ইসলামের প্রসার ঘটিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শাহ্ সুফি সৈয়দ কালু শাহ (র:)। তিনি শায়িত রয়েছেন ময়মনসিংহ নগরীতে। তাঁর সমাধিস্থলটি ইতিপূর্বে একদল দৃস্কৃতিকারীর আক্রমণে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
প্রতিনিধি দলের সদস্যরা আরো বলেন, এ অঞ্চলে সম্প্রীতির মেলবন্ধনের ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। কখনোই যাতে সম্প্রীতি বিনষ্ট না সেদিকে আমাদেরকে সুনজর রাখতে হবে। ময়মনসিংহের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসলামী স্থাপত্যশিল্পের নিদর্শন তথা ইসলাম ধর্ম প্রচারকারী সুফিসাধকদের সমাধিস্থল তথা মাজার সমুহ সুরক্ষা করার লক্ষ্যে স্থায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য দাবী জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের তত্ত্বাবধানে হামলায় ক্ষতিগ্রস্থ কালু শাহ (র:) এর মাজারের পুন:সংস্কার কাজ শুরু হয়েছে।
পরিদর্শনকালে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’র সভাপতিমণ্ডলী সদস্য অধ্যাপক স্বপন ধর, কবি সরকার আজিজ, আব্দুল কাদের চৌধুরী, মো: নুর আলী চিশতি, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য কবি আফতাফ আহমেদ মাহবুব, মোহাম্মদ মাসুদ চিশতি, সাংবাদিক শফিয়েল আলম সুমন, সাংবাদিক মো: বোরহান উদ্দিন আল মাছুম, তানজিল হোসেন মুণিম, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি পীর খলিলুর রহমান চিশতি, সুফিবাদ ঐক্য পরিষদের জহিরুল আমিন রুবেল, মাজার কমিটির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম প্রমূখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর