1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৭১ বার পঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট আজ ১১ই আগস্ট ২০২৫ তারিখে পূবাইল রিসোর্ট ক্লাবে এক ভিন্নধর্মী পিকনিকের আয়োজন করে।

অনুষ্ঠানে সিএসই ডিপার্টমেন্টের তিন শতাধিক শিক্ষার্থীদের পাশাপাশি ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেমিস্টারজুড়ে একাডেমিক ব্যস্ততার মাঝে এই আয়োজন ছিল প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস নেওয়ার সুযোগ। একই সঙ্গে শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে মুক্ত পরিবেশের সঙ্গে নতুন করে সখ্যতা গড়ার একটি প্রচেষ্টা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে প্রযুক্তি জগতের সমন্বয় করতে, এবং প্রকৃতির মাঝে থেকে মুল্য বোধ শিখতে অনুপ্রাণিত করে।

এই প্রসঙ্গে বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফরহাদ বলেন, “সারা সেমিস্টারজুড়ে কুইজ, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম, প্রেজেন্টেশন ও প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর মাঝে একটি ডে-লং ট্যুর আমাদের জন্য খুবই রিল্যাক্সিং ও অনুপ্রেরণাদায়ক।
এমন অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পারিবারিক সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখে।

অনুষ্ঠানের দিন সকাল ৭:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রিসোর্টের উদ্দেশ্যে বাসযোগে যাত্রা শুরু হয়। পিকনিক স্পটে পৌঁছে সকালের নাস্তার পর নৌকাভ্রমণ, ফুটবল, ক্রিকেট, সাতারসহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়। দুপুরের খাবারের পর লুডো, বালিশ বদলসহ বিভিন্ন ইনডোর গেম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্ন্যাকস ও পুরস্কার বিতরণের মাধ্যমে পিকনিকের সমাপ্তি ঘটে।

সিএসই ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডক্টর শহিদুল ইসলাম খান নাঈম ব্যতিক্রমী এই আয়োজনের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। সহযোগিতা করেন অন্যান্য শিক্ষকমন্ডলী এবং ভলেন্টিয়ারবৃন্দ। সর্বোপরি, পুরো অনুষ্ঠানটি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর