1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি

লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লোহাগড়া প্রেস ক্লাবের উদ্যোগে লোহাগড়া উপজেলার গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রবিবার (১০ আগস্ট) লোহাগড়া প্রেস ক্লাবের আহব্বায়ক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্যসচিব শিমুল হাসানের সঞ্চালনায় এ কর্সূচিতে বক্তৃতা করেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি,মারুফ সামদানি, সরদার রইচ উদ্দিন টিপু, মোঃ রিজাউল ইসলাম,ওবায়দুর রহমান, মনির খান, ইসলাম,শ,ম, কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন সাংবাদিক রাষ্ট্রের দর্পন বা চার স্তম্ভের একটি স্তম্ভ বলে খ্যাত।কিন্তু কোথায় মুল্যায়ন কোথায় নিরাপত্তা? রাষ্ট্রের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা সত্য চিত্র তুলে ধরলে তাদের নানা ধরনের হুমকি ও প্রাননাশের হুমকি পর্যন্ত হয়। সরকারের কাছে আমাদের দাবী সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।দ্রুত তুহিন হত্যার বিচার করে দেশ ও জাতিকে নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর