1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

৯ আগস্ট ২০২৫ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ ২০২৫-এ অংশ নেয় দেশের শীর্ষ ২৫টি বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী। এআই ইন মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস” শীর্ষক এবারের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও বাস্তব দক্ষতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা এবং অভিজ্ঞ পেশাজীবীদের পরিচালনায় বিভিন্ন সেমিনার। আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর এম. আবদুল্লাহ আল মামুন, চিফ অ্যাডভাইজার, বিজনেস জিনিয়াস বাংলাদেশ এবং মি. এম. এ. নাহিয়ান, চেয়ারম্যান, বিজনেস জিনিয়াস বাংলাদেশ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবারের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পারফরম্যান্স প্রদর্শন করে। বিবিএ বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী-এর নেতৃত্বে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে বিবিএ বিভাগের শিক্ষার্থী আদিতা আলম এক হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন। একইভাবে সানজিদা আক্তার বীথি তাঁর “হাউ টু সেল রোবট মার্কেটিং স্ট্র্যাটেজি” উপস্থাপনার জন্য বিচারকমণ্ডলীর সর্বোচ্চ ভোট পেয়ে নিজ ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন।

উল্লেখযোগ্য অংশগ্রহণ ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয় বেস্ট পার্টিসিপ্যান্ট অ্যাওয়ার্ড। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বিকাশে অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর