
রাজধানীর ডেমরা থানায় কর্মরত এস আই তোফায়েল ১ লক্ষ টাকা উত্তোলনের ক্ষেত্রে ৩৮ হাজার টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। সুত্র মতে জানা গেছে, কামাল নামে এক ব্যক্তি পাওনা টাকা বিষয়ে ডেমরা থানায় অভিযোগ করেন।
উক্ত অভিযোগের আলোকে পক্ষে দুই পক্ষকে থানায় ডাকেন এস আই তোফায়েল।এক পর্যায়ে থানায় দুই পক্ষকে সালিশ বৈটকে বিবাদী আলমগীর এক লক্ষ টাকা দিবে বাদিকে সে পরিপ্রেক্ষিতে অএ ১০/০৮/২৫ তারিখে বিকাল ৪ ঘটিকায় সময় বিবাদী কাজ থেকে ১ লক্ষ টাকা বাদিকে প্রদান করে।মামলার বাদীপক্ষের সাথে ফোনে কথা বললে তিনি জানান,আমি এস আই তোফায়েলকে ১৮ হাজার টাকা দিয়ে আসছি এস আই তোফায়েল আমাকে বলেছেন পুলিশের ডিসি ওয়ারী ও ডেমরা ভারপ্রাপ্ত কর্মকতা মাহবুব স্যারকে দিতে হবে।
এমনই কথা বলেই আমার কাছ থেকে জোর পুর্বক ১৮ হাজার টাকা নিয়ে যায়। অন্যদিকে বিবাদী আলমগীর এর সাথে কথা বললে তিনি জানায়, ০২ লক্ষ ৬৫ হাজার টাকার মধ্যে ১ লক্ষ টাকা বাদিকে রাজি করিয়েছি তাই আমার সাথে ২০ হাজার কন্টাক্ট ছিলো এস আই তোফায়েল এর সাথে আমি তার কথা রেখেছি। এস আই তোফায়েল আমাকে বলেছেন উক্ত বিষয়টি ডিসি ওয়ারী স্যার জানেন এবং ডেমরা থানা ওসি স্যার,ওসি তদন্ত স্যার সহ সবাইকে ম্যানেজ করতে হবে এমন কথা বলে আমার কাছ থেকে মনির হোসেন, ইউনুস,আমজাদ হোসেন সহ কয়েক জনের উপস্থিতিতে ২০ হাজার টাকা দিয়ে থাকি। উক্ত বিষয়ে সালিশের সাক্ষী গনের সাথে মুটোফোনে কথা বললে তারা জানায়,এস আই তোফায়েলকে অভিযোগের বিবাদী ২০ হাজার টাকা দিয়েছেন বিষয়টি সত্য।
এই বিষয়ে এস আই তোফায়েল এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি ৩৮ হাজার ঘুষ বাণিজ্য বিষয়টি অস্বীকার করেন।