1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে’র ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলেই ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে-জিএমপি কমিশনার

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পঠিত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামীদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগ পত্র) দেয়া হবে বলে জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।

এসময় তিনি, যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে তুহিন হত্যায় ব্যর্থতা দায় নিজের কাঁদে নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ও তিনি নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জিএমপি কমিশনার শনিবার (৯ই আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর ওয়্যারলেস গেট এলাকায় জিএমপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন।

জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না৷ আমাদের ব্যর্থতা ও জনবল স্বল্পতা রয়েছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব হয় না। এখানে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হয়। অপরাধ দমনে তিনি পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর