1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্য বৃহস্পতিবার (৭ আগস্ট)  সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, ‘আমরা চাই সবুজ অন্তর্ভুক্তমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে না কোন বৈষম্য এবং প্রাকৃতিক পরিবেশ তৈরী হবে আগামী প্রজন্মের জন্য। এই উদ্যোগকে সামনে নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে।
এখানে নতুন প্রজন্মদের সাথে গাছের পরিচয় করি দেয়া হবে। বাংলাদেশের সকল মানুষ যদি সবাই একটি করে গাছ লাগায়, তাহলে  পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। যেসকল স্টল এখানে দেয়া হয়েছে তাদেরকে পুরস্কৃত করা ও সার্টিফিকেট দেয়া হবে। ’
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর