1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সনদধারী অদক্ষ শিক্ষার্থী সমাজের বোঝা -বাউবি ভিসি

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত
সনদধারী অদক্ষ শিক্ষার্থী কার্যত সমাজের বোঝা-বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গাজীপুরে ইউনিসেফ-এর সঙ্গে যৌথ কৌশলগত সভায় এই মন্তব্য করেন।
বাউবি মূল ক্যাম্পাসের ভিসি র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় “বাংলাদেশের অদক্ষ যুবসমাজকে দক্ষ নাগরিকে রূপান্তর” লক্ষ্য নিয়ে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়। ভিসি বলেন, লাখ লাখ অনার্স-মাস্টার্স ডিগ্রিধারী থাকলেও সময়োপযোগী দক্ষ জনশক্তির ঘাটতি আছে। এ প্রেক্ষাপটে বাউবি ও ইউনিসেফ তরুণদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি শুরু করছে।
সভায় আরও বক্তব্য দেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট এমএস শামিমা সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, এমএস আফিয়া সুলতানা ও আল নূর।
সভাটি সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মো. জহির রায়হান। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম, স্কুল ডিন, পরিচালক ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উভয় পক্ষ দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর