1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত
জুলাই গণঅভ‍্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির বিজয় মিছিলে ছাত্র জনতার ঢল নেমেছে। এ সময় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। 
গতকাল বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এই বিজয় মিছিলটি শুরু হয়ে কলতাপাড়া বাজারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতারা। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ মো: আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব সুজাত কুমার দাস।
এ সময় উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, একেএম আব্দুল্লাহ, শাহাজাহান কবীরসহ অঙ্গ ও সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার জুলাই গণঅভ‍্যুত্থাণের মধ‍্যদিয়ে দেশে গত পনের বছরের দমন নিপীড়নের পতন হয়েছে। পালিয়ে যেতে বাধ‍্য হয়েছে ফ‍্যাসিস্টের রাণী শেখ হাসিনা ও তার দোসররা। কিন্তু এখনো ফ‍্যাসিস্টের দোসররা সরকারের ভেতরে ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনভাবেই  শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা নষ্ট হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে গণতন্ত্রিক সরকার গঠনের মধ‍্যদিয়ে গণঅভ‍্যুত্থানের পূর্ণ বিজয় অর্জিত হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর