1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনেশিয়ানের মৃত্যু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আলাউদ্দিন হায়দার-(৫০) নামে একজন পল্লী বিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩ টার দিকে আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে তিন মাস ধরে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
তিনি সিলেটের গুয়াইনঘাট এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর