1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগ সমাবেশে ও গণমিছিল অনুষ্ঠিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত
৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় গণমিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ও জেলা নায়েবে আমীর মওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াতের জেলা  সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আর কাউকে এদেশে ফ্যাসিস্ট হতে দেয়া হবেনা।
জুলাই বার্ষিকীর এই দিনে অঙ্গিকার করতে হবে যে, পেশী শক্তি, চাঁদাবাজা, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের আশ্রয় দাতারা যেনো রাজনৈতিকভাবে সুবিধা ভোগ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জুলাই শহীদ ও আহতদের দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদায় পুর্নবাসন করার ব্যবস্থা নিতে হবে’।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম,মাসুম বিল্লাহ,মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহি উদ্দিন, ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান, মহি উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে স্বরণকালের চুয়াডাঙ্গার ইতিহাসের কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী গণমিছিলে অংশ নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। জামায়াতের জনসমাবেশে ব্যাপক উপস্থিতি সাধারণ মানুষকে অবাক করেছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর