1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরায় শর্ট ফিল্মের ভিডিও অভিনয় কথা বলে গণধর্ষণের শিকার।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত

ডেমরায় কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্নে ৩২ বছর বয়সী এক নারী সিনেমা স্টাইলে পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষণের পর নারীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা আদায়সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা।

এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী শনিবার (২ আগস্ট) অজ্ঞাতনামা ৪ পুরুষসহ সুমি ওরফে সিমা (২২) নামে প্রতারক এক যুবতীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। গত ১ আগস্ট (বৃহস্পতিবার) মিরপুর থেকে অনলাইনে কাজের কথা বলে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করে ধর্ষকরা। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে। এদিকে শনিবার রাতেই ওই নারীকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর বরাতে এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বিডিটাইমস ২৪ বলেন, পূর্ব পরিচিত সিমা ধর্ষিত ওই নারীকে ফোন করে অনলাইনে একটি কাজের প্রস্তাব দেন। পরবর্তীতে গত ১ আগস্ট দুপুরে অজ্ঞাত একজন মোবাইলে কল করে ভুক্তভোগীকে অনলাইনে কাজের জন্য ডেমরা স্টাফ কোয়ার্টার ডেকে আনেন। বিকালেই স্টাফ কোয়ার্টার পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি হোটেলে খাবার খাওয়ায় ধর্ষিতাকে। পরে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের দ্বোতলায় নিয়ে যাওয়া হয় নারীকে যেখানে আরও ৩ জন অপেক্ষামান ছিল যাদের বয়স ২৫ থেকে ৩০।

ওসি আরও জানায়, দ্বোতলায় নেওয়ার পর কাজের ধরন হিসেবে নারীকে বলা হয় শর্ট ভিডিওতে ধর্ষণের অভিনয় করতে। এক্ষেত্রে সরল বিশ্বাসে নির্দেশনা অনুযায়ী ওই নারী মাথার চুল এলোমেলো করতেই তার হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে ৪ জন। ওই দিন বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত ধর্ষণ করা হয় ওই নারীকে। পরে মুক্তিপণ হিসেবে নারী ও তার মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায়সহ ৩০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েট ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা। ওই রাতেই ভুক্তভোগীকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আর এ বিষয়ে কাউকে না জানানোর জন্য হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা। বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তদের শনাক্তসহ গ্রেফতারের অভিযান চলমান আছে বলেও জানান ওসি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর