1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আনন্দমোহনের অধ্যক্ষ ওএসডি, শিক্ষক শিক্ষার্থীদের উচ্ছ্বাস-মিষ্টি বিতরণ

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের বিতর্কিত অধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতা মো: আমান উল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ খবরে উচ্ছ্বাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা ক‍্যাম্পাসে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন। 

সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বপ্রাপ্ত প্রফেসর মো: সাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এই উচ্ছ্বাস প্রকাশ করা হয়।

এ সময় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিসিএস সাধারন শিক্ষা সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর মো: ইদ্রিস আলী বলেন, শিক্ষা মন্ত্রালয়ের এই আদেশের মধ্যদিয়ে আনন্দমোহন কলেজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আশা করছি বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহাদ্যপূর্ন পরিবেশ সৃষ্টি করবে।

এর আগে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন উচ্ছ্বাস প্রকাশ করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, গত ৩১ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো: আমান উল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। তবে গতকাল ৩ আগস্ট এই চিঠি হাতে পায় কলেজ কর্তপক্ষ। ওই আদেশে অধ্যাপক সাকির হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, অধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নানা অভিযোগ নিয়ে অসন্তোষ চলছিল। তিনি আওয়ামী লীগ সমর্থক এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন।

কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খান মোহাম্মদ লুৎফুল কবির জানান, জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের বাদ দিয়ে বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষের পদ লাভ, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ফরম পূরণ ও পিকনিকের টাকা আত্মসাৎ, প্রশাসনিক কাজে নিয়ম ভঙ্গ করে অনুসারীদের প্রাধান্য দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্রলীগ কর্মীদের লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে প্রফেসর আমান উল্লাহর বিরুদ্ধে।

তবে অভিযোগ বিষয়ে জানতে চাইলে প্রফেসর আমান উল্লাহ বলেন, সরকারি আদেশ মেনে আমি দায়িত্ব হস্থান্তর করেছি। এসব নিয়ে আমি কোন কথা বলতে চাই না।

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: সাকির হোসেন বলেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চেষ্টা করব শতভাগ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে। এখন থেকে এই প্রতিষ্ঠানে কোন ধরনের বৈষম্য থাকবে না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর