1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের আবহমান বাংলার নানাবিধ মৌসুমি ফল সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয় আনন্দঘন ফল উৎসবের।

গত ৩১ জুলাই ২০২৫, ক্যাম্পাসে অনুষ্ঠিত শিক্ষামূলক এই ফল উৎসবের উদ্বোধন করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নূর ই আলম আজাদ, এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান এবং স্কুলের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা। ফল উৎসব চলাকালে শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে নানা জাতের দেশীয় ফলের নাম ও পরিচিতি তুলে ধরেন। এছাড়াও কথা বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে।

ফল উৎসবের উদ্বোধন করে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। আজকের এই আনন্দময় ফল উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে-শিশুদের মৌসুমী ফলের সাথে পরিচয় করানো, অভিজ্ঞতা বিনিময় এবং সৃজনশীল কাজে উৎসাহিত করা।’ সকাল দশটা থেকে বারো ঘটিকা পর্যন্ত চলা প্রাণবন্ত এই ফল উৎসব পরিদর্শন করেন সম্মানিত অভিভাবকগণ। এ ধরণের সৃজনশীল আয়োজনের জন্য অভিভাবকগণ সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর