1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোঃ ওমর ফারুক খাঁন ৩ আগস্ট ২০২৫, রোববার নিযুক্ত হয়েছেন।

এর আগে তিনি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতঃপূর্বে তিনি এনআরবি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ে ট্রেজারি, ফরেন ট্রেড, করপোরেট ইনভেস্টমেন্টসহ বিভিন্ন উইং, ডিভিশন এবং জোন, লোকাল অফিস ও শাখা প্রধানসহ বিভিন্ন পদে প্রায় ৪ দশক সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট এবং আইসিসি এফিলিয়েটেড দ্যা লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর