1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শ্রীপুরে গার্মেন্ট শ্রমিক স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, স্বামী পলাতক

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর : 
  • প্রকাশে সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে গার্মেন্ট শ্রমিক স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে ইন্দ্রপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত নারীর নাম মারুফা আক্তার (৩০)। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। মিজান একই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। জানা যায়, নিহত মারুফা ও অভিযুক্ত মিজান দুজনেই ছিলেন দ্বিতীয় বিয়ের জীবনসঙ্গী।
নিহত মারুফার ছোট বোন কুলছুম আক্তার জানান, তিন বছর আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকত। গার্মেন্টে কর্মরত মারুফা বেতনের টাকা স্বামীকে না দিলে তাকে মারধর করত মিজান। প্রায়শই তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হতো।
ঘটনার প্রায় ৩-৪ দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। এরপর শনিবার রাতের কোনো এক সময় লাশ ঘরের মেঝেতে রেখেই আসবাবপত্রে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজায় তালা মেরে পালিয়ে যায় মিজান। ধারণা করা হচ্ছে, হত্যার ঘটনা ধামাচাপা দিতে আগুন লাগানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিক মারুফার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর