1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ক্ষুদ্র স্বার্থ ও মতানৈক্যের কারণে ফ্যাসিবাদি শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে-ফজলুল হক মিলন

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত
বিএনপির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন বলেছেন, ক্ষুদ্র স্বার্থ ও মতানৈক্যের কারণে ফ্যাসিবাদি শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। যে আকাঙ্খা ও প্রত্যাশা নিয়ে দেশের ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তা পূরণ করাই হচ্ছে গণঅভ্যুত্থানের পুনর্জাগরনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি রবিবার দুপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী’র গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা, কর্মকর্তা আলমগীর সরকার ও মিয়াজউদ্দিন।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে পড়াশোনা করে। গণঅভ্যুত্থানে এদের অবদান সবচেয়ে বেশি। এদের জন্যে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়নের লড়াই ও বিপদ এখনো কাটেনি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে যাতে দেশবাসী জুলাই গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে পারে।
আলোচনা সভার পূর্বে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে একটি শোভাযাত্রা জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর