1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রতিষ্ঠার ৪০ বছর পর কেবি কলেজে মানবিক শাখা চালু, উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা  

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত
প্রতিষ্ঠার ৪০ বছর পর কৃষি বিশ্ববিদ্যালয় (কে.বি) কলেজ ময়মনসিংহে মানবিক শাখা চালু হয়েছে। এতে ভর্তির সুযোগ পাচ্ছে ২০০ শিক্ষার্থী। এই খবরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে কলেজটিতে এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৬টি শর্তের ভিত্তিতে এই অনুমতি পত্র প্রদান করা হয়।

তবে গতকাল ২৯ জুলাই সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাকযোগে এই অনুমোদন পত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. এম. আতাউর রহমান। তিনি জানান, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু কলেজটিতে ছিল না মানবিক শাখা। ফলে একটি অংশের অপূর্নতা নিয়েই কলেজটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে বিগত ৩ মাস আগে করা একটি আবেদনের প্রেক্ষিতে বর্তমান অন্তবর্তী সরকার কলেজটিতে মানবিক শাখা চালুর অনুমোদন দেয়। এতে পূর্নাঙ্গ রূপ পেল কলেজটি। এই অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা এর সুবিধাভোগ করবে বলেও আশাবাদি, অধ্যক্ষ।

প্রসঙ্গত, বর্তমানে কলেজটির বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থী রয়েছে প্রায় ১৭০০। এর বিপরীতে ৩১ জন শিক্ষক তাদের পাঠদান করছেন। এছাড়াও কলেজটিতে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় ৭ জন কর্মকর্তা এবং কর্মচারি রয়েছে ১৯ জন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর