1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে-সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি ষেয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,পিআর পদ্ধতিতে নির্বাচন হবে,এটা শোনার পর তাদের আর ঘুম হচ্ছেনা। অস্থির হয়ে গেছে তারা। ফ্যাসিষ্ট হাসিনা ৩ ঘন্টা আগেও জানতো না হেলিকপ্টারে চড়ে এদেশ থেকে পালাতে হবে। আল্লাহ যখন এত বড় শক্তিশালী খুনিকে আমাদের দেশ থেকে পালানোর পর এদেশ স্বাধীন করিয়েছেন, তখন আরেক ফ্যাসিষ্ট আসবে, খুনি আসবে, টাকা পাচারকারী আসবে, আমাদের মনে হয় আল্লার রহমতে এটা হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, প্রয়োজনীয় সংস্কার হতে হবে, দৃশ্যমান খুনি জালেম টাকা পাচারকারীদের বিচার হতে হবে। তারপর নির্বাচন। এর বাইরে এদেশে নির্বাচন হতে দেয়া হবে না। 
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণ সমাবেশে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষে কথা বলছে। খুনি চাঁদাবাজদের,বিদেশে টাকা পাচারকারীদের সিঁড়ি হিসেবে কখনো ব্যবহার হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা  জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল,কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রেডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি আরো বলেন,কিছু ব্যক্তি কিছু দলের কাছে এ দেশ এক প্রকার জিম্মি অবস্থায় ছিল। দেশ সুন্দর করার চেষ্টা থাকলেও তাদের কারনে সুন্দর করার পরিবেশ তৈরী হয়নি। ৫ আগস্টের পরে এখন একটি সুন্দর দেশ গঠন করার পরিবেশ তৈরী হয়েছে। এদেশ সুন্দর করার জন্য বিগত দিনে নিজের স্বার্থে দলের স্বার্থে দেশকে অগ্রাধীকার না দিয়ে যা করার তাই করেছে বাংলাদেশের সংবিধান। ওটা এক প্রকার ছেঁড়া ছোট একটি পুস্তিকা নিজের স্বার্থেই তৈরী করা হয়েছিল। যার যখন মন চেয়েছে তারা তখন ওই ভাবেই সংবিধান পরিবর্তন করেছে। এখন সংবিধান যেনো ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরী করতে না পারে, সেকারনে এখন সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা। সেই নির্বাচন পদ্ধতির পরিবর্তন হলো পিআর সিস্টেমে নির্বাচন। পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে ভোটারদের মূল্যায়ণ হবে। আর বার বার চেষ্টা করেও ফ্যাসিষ্ট চরিত্র একক সংখ্যা গোরিষ্ঠতা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাবেনা। যারা এক সময় নিজের এবং দলের স্বার্থকে অগ্রাধীকার দিয়েছে দেশের স্বার্থ ভুলন্ঠিত করেছে তারা এই পিআর পদ্ধতি বোঝে না।
তারা বলে পিআর পদ্ধতি খাই না মাথায় দেয় ? আমরা বলবো পিআর পদ্ধতি খাইও না মাথায়ও দেয়না। পিআর পদ্ধতির মাধ্যমে এ দেশ সুন্দর হবে মানবেতার কল্যাণ হবে মানুষের অধিকার বাস্তবায়ন হবে। যারা পিআর পদ্ধতি বোঝেন না তাদের উদ্দেশ্যে বলি,দলের দিকে তাকিয়ে কথা বলেন। পিআর পদ্ধতিতে ভোট হলে হাজার হাজার ভাইকে মিথ্যা মামলায় দমন করা যাবে না । তাদের সংসার বিলিন করা যাবে না। যেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যাবে না। ৫৩ বছর স্বাধীন হয়েছে দেশ, ৫৪ বছর চলছে। যাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল যারা পরিচালনা করেছিল , তারা এক দু’বার নয় ৫ তামাম দুনিয়ায় চোরের দিক থেকে ফাস্ট বানিয়েছিল। আর কত দিন এ অবস্থা চলবে ? এ জন্য সর্বমহলের সর্বশ্রেণীর সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসনের ভাইদেরকে আওয়াজ তুল তে বলবো,এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছি,  এদেশে সুন্দর করার দায়িত্ব আমার রয়েছে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবেনা। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেয়া যাবে না। কারন ব্যক্তি দলের চেয়ে দেশ বড়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের পক্ষে কথা বলে আসছে। মানবতার পক্ষে কথা বলছে এবং ইসলামের পক্ষে কথা বলছে। আপনারা আমাদের যতই রঙ লাগাতে চান, এখন কিন্তু অত সহজ নয়। এখন কালো কে সাদা বলে আর চালানো যায় না। এখন দিনকে রাত বানানো যায় না। সবাই জেনে গেছে আপনাদের চরিত্র। সবাই জেনে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরিত্র।
গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের  জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মুফতি সোয়াইব হোসাইন কাসেমী, জাতীয় নাগরিক পার্টির  প্রধান সমন্বকারী খাজা আমিরুল বাশার বিপ্লব, জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান রনি ও হেফাজত ইসলাম বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান গওহরী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর