1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকা বেগম নিপু’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকসভা ও দোয়া মাহফিল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগম নিপু’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইংলিশ এলামনাই এসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে এ  শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. জেড. এম আরিফ হোসেনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজি বিভাগরে প্রভাষক শাহদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহআলম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম, জামাল হোসেন নিহত মাসুকা বেগম নিপু’র সহপাঠী মোঃ সোলাইমান হোসেন, মারুফ হাজারি, দোলোয়ার হোসেন নিহতের ভাগনী ফাহমিদা খানম নিধি, ভগ্নিপতি খলিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছোট ছোট শিশুদের প্রান বাঁচাতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগম নিপু যে আত্মত্যাগ দিয়েছেন তা জাতির কাছে চির ভাস্বর হয়ে থাকবে। মাসুকা তার জীবদ্দশায় শিক্ষাজীবনের প্রতি খুবই অনুরাগী ছিলো। তার মৃত্যুতে দেশ একজন ভালো মানুষ এবং মেধাবী শিক্ষককে হারিয়েছে। বক্তারা শিক্ষিকা মাসুকা বেগম নিপু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভা শেষে শিক্ষিকা মাসুকা বেগম নিপু’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহআলম।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর