1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন, মুক্তাগাছার অভিযানে নিখোঁজ তরুণ ও এয়ার কন্ডিশনার উদ্ধার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), মুক্তাগাছা, ময়মনসিংহের  অভিযানে নিখোঁজ হওয়া মোঃ আসিফ (১৮) নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে নিয়ে যাওয়া একটি এয়ার কন্ডিশনারও।
ভিকটিম মোঃ আসিফ, পিতা- মোঃ নায়েব আলী, পাড়া টংগী, মুক্তাগাছা, ময়মনসিংহ; তিনি দীর্ঘদিন ধরে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ওয়ালটন শো-রুমে চাকরি করছিলেন। গত ১৯ জুলাই ২০২৫ তারিখ সকালে তিনি নন্দিবাড়ী এলাকায় শো-রুমের গোডাউনে কাজ করার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে ভিকটিমকে প্রতারণার মাধ্যমে নিজের বাড়িতে একটি এসি পৌঁছে দিতে বলেন। সরল বিশ্বাসে তার কথায় রাজি হয়ে যাওয়ার পর আসিফ নিখোঁজ হন।
ভিকটিমের পরিবার তার খোঁজ না পেয়ে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে (নং- ১১৫৯, তারিখ ২৩/০৭/২০২৫) এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য প্রার্থনা করে। তাদের পরামর্শে ২৩ জুলাই ২ এপিবিএন বরাবর লিখিত অভিযোগ দেয় ।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের নির্দেশে ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল ও হেডকোয়ার্টারের এলআইসি/সিআইএ সেলের উন্নত তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান সনাক্ত করে। অতঃপর পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে ২৫ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া হেলথ অফিসার গলি থেকে উদ্ধার করে। উদ্ধারের পর ভিকটিম মোঃ আসিফকে মুক্তাগাছা থানায় সোপর্দ করে। এবং উদ্ধৃত এসি তার বাবা মোঃ নায়েব আলীর জিম্মায় বুঝিয়ে দেয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর