1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঘাটা থানায় ঢুকে পুলিশের উপর  ছুরিকাঘাত, হামলাকারী নিহত 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ২৫ জুলাই  শুক্রবার  পুকুর থেকে হামলাকারী  সিজু মিয়া  লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির  কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে নাম সিজু মিয়া গাইবান্ধায় বাড়ি বলে পরিচয় মেলে। তার পিতা দুলাল মিয়া ও মাতা রিক্তা বেগম।
গতকাল রাত পৌনে এগারটার দিকে সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে চেষ্টা করে ওই যুবক। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে  দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর ঝাপ দেয়। এসময় খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাতভর পুকুরটি পাহাড়ায় রাখে। ১০ ঘন্টা পর শুক্রবার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার।
সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, যুবক থানায় এক কর্মকর্তা ছুরিকাঘাত করে পালিয়ে পাশের এক পুকুরে ঝাপ দেয় এবং সাতার না জানার কারণে মৃত্যু হয়েছে  বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর