
বৃহস্পতিবার সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রেদওয়ান ইসলাম দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শামসুল আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মোহাম্মদ আরিফুল ইসলাম চেয়ারম্যান মনির হোসেন সরকার, প্যানেল চেয়ারম্যান নাজমুল হক, প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, চেয়ারম্যান মোস্তাক সরকার, প্যানেল চেয়ারম্যান আয়শা আক্তার প্রমুখ।