1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের বিক্ষোভ, নিজ এলাকা ময়মমসিংহে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা 

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত
গতকাল সোমবার ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তে হতাহতের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা নিয়ে টাল বাহানাসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহের সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার বিবেক মারা যাওয়ায় এ-সময় তারা গায়েবানা জানাজাও করেন। 
মাইলস্টোন ট্রাজেডির পরেও যথাসময়ে এইচএসসি পরীক্ষা স্থগিত না করে মধ্যরাতে শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতের ঘোষনা করায় তার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবোধ করে প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে গাঙ্গিনাপাড়  ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে এসে আবারও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স, সব্যসাচী দাস এবং আরিফুল ইসলাম প্রমূখ।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে সেখানে সকল পরীক্ষার্থীরা রাত তিনটার সময় পরীক্ষার স্থগিতের ঘোষণা পায়।
এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে। এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবে পদত্যাগ দাবি করেন। পরে তারা গায়েবানা জানাজাও করেন। আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনেরও হুশিয়ারীদেন তারা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর