1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নেত্রকোণায় অনিয়ম দূর্নীতির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণায় :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুরে আশুজিয়া ইউনিয়নের মুল ফটকের সামনে ভিজিডি, ভিজিএফ, টিসিবিসহ গ্রামীণ অবকাঠামো প্রকল্পের নানান অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিয়োগ তুলে এই কর্মসূচী পালন করেন ভূক্তোভোগীরা।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তব্য দেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা হুমায়ূন রায়হান, স্থানীয় বাসিন্দা আবুল কালাম, জুয়েল আহমেদ, বছির আহমেদ সহ অনেকেই।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আশুজিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের পর থেকে ভিজিডি, ভিজিএফ, টিসিবি কার্ড বিতরণে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। বক্তারা এর প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে যথাযথ আইন গ্রহনের দাবি জানান।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর