1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর উদ্যোগে গত ২১ জুলাই ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন শীর্ষক’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ। ড. সাইফুল্লাহ ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালনের গুরুত্ব এবং এ বিষয়ে ব্যাংকারদের করণীয় তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন। ব্যাংকের বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

এ ছাড়া প্রধান কার্যালয়ের শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশন, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, এসএমই-সহ সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশ নেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর