1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা নিয়ে এলো ইউসিবিএল।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল) ঢাকা উদ্যানে তাদের একটি নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

রোববার (২০ জুলাই) বিকেলে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার জনাব সাজেদ উল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার মশিহ উর রহমান, ইউসিবিএলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মাকসুদ আহমেদ এবং মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক মোহাম্মদ ইউসুফ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই উপশাখা স্থাপনের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সেমিস্টারের টিউশন ফি ও অন্যান্য ফি সহজে ও সরাসরি এই শাখার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পাশাপাশি, শিক্ষার্থীরা ইউসিবিএলের অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধাও এ শাখা থেকে উপভোগ করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ইউসিবিএলের মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক মোহাম্মদ ইউসুফ বলেন,“বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সহজতা আনতেই এ উপশাখা স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে তারা তাদের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারে।

বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,“আমরা বিশ্বাস করি, এই উপশাখার মাধ্যমে আমাদের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরাসরি উপকৃত হবেন। বাংলাদেশ ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা পালন করে আসছে, এবং এই উদ্যোগ সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর