1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেন মিজানুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি:
  • প্রকাশে সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার জনাব মিজানুর রহমান সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন।

ইতোপূর্বে জনাব রহমান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনাব রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন উইং ও জোনের প্রধান এবং ফেনী, চট্টগ্রাম ও ঢাকার মোট ৮টি শাখার শাখা প্রধান হিসেবে প্রায় ২১ বছর দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি আইবিবিপিএলসিতে এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্রঋণ, ডিজিটাল পণ্য ও পরিষেবা এবং ইলেকট্রনিক ব্যাংকিং এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জনাব মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং এস. এস. সি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। জনাব রহমান ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে বিশে^র বিভিন্ন দেশ যথা ইউএসএ, ইউকে, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, সিংঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর