1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাংবাদিক শাহাদাত নিশাদের অর্জনে গর্বিত গণমাধ্যম অঙ্গন

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন দেশ টিভির প্রতিবেদক শাহাদাত নিশাদ।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘বাংলার বীর ফাউন্ডেশন’ আয়োজিত এই অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, নেলসন ম্যান্ডেলা শুধু একটি নাম নয়, তিনি নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতীক। তার আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম আমানউল্ল্যাহ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদিকা ডা. রাজিউন সালমা লাবনীসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা।

সাংবাদিক শাহাদাত নিশাদ বর্তমানে দেশ টিভিতে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, সময়ের আলো, স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সাংবাদিকতার চ্যালেঞ্জিং জীবনে একাধিকবার মামলার মুখোমুখি হয়েছেন তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর