1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার গয়েশপুর থেকে ৩২ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার থেকে ৩২ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (১৮ জুলাই) বেলা দেড়টায় জীবননগর উপজেলার গয়েশপুর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
তিনি জানান, ৫৮ বিজিবির অধীনে মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল এদিন বেলা দেড়টার দিকে গয়েশপুর কাঁদাবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেল চালককে থামতে বললে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে ওই মোটরসাইকেল তল্লাশী করে সিটের নিচ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বারগুলো ওজন ২৩২ গ্রাম। উদ্ধার করা স্বর্ণ এবং মোটরসাইকেলের সর্বমোট তালিকা মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।
তিনি আরও জানান,স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর