1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মর্মান্তিক মৃতু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্যও রয়েছেন।
শুক্রবার  দুপুরে উপজেলার বড়চালা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে, যা এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতরা হলেন-বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন আক্তার (৩০), তাদের ছেলে মো. হুরাইরা (১২), এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫) ও সিএনজি চালক মুক্তার হোসেন ( ৬০)
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে শ্রীপুরমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকি তিনজনকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। পরে সাভার এনাম মেডিকেলে সিএনজি চালক মোক্তার হোসেন চিকিৎসারত অবস্থায় মারা যায়।
সড়কে দুর্ঘটনার নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা জানান, “এই সড়কে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে থাকতে হয়। অতিরিক্ত বাঁক, গতি ও নজরদারির অভাবে শুধু গত কয়েক মাসেই প্রাণ গেছে অন্তত ১০ জনের।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, “দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে, পাশাপাশি আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।”
এদিকে এলাকাবাসীর দাবি, বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালিয়াকৈর-মাওনা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুতগতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিডব্রেকার, ও ট্রাফিক তদারকি ছাড়া এ পথ যেন মৃত্যু ফাঁদে রূপ নিচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর