
গোপালগঞ্জে এনসিপির জনসভায় আওয়ামী ফ্যাসিস্টের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামের নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁ জেলা জামাতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে মুক্তির মোড় হতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর মোড়ে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তরা বলেন হামলার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবী জানান। এসয় আরোউপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা শাখার নায়েবে সেক্রেটারী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আসম সায়েম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীন, নাজমুল হোসাইন, মারুফ আহমেদ, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওঃ মোনায়েম হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাওলানা সারোয়ার হোসেন প্রমূখ।