1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিইউতে জুলাই স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও বাকল অত্যাবশ্যকের সিইও তানি জেসমিন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা যে নেতৃত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের ও বিশ্বের ইতিহাসে বিরল। এ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছিল। এই আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটির এক ছাত্রীর ভাই শহীদ হয়েছেন, যাঁর আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয়।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.) বলেন, “নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।”

অনুষ্ঠানে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, “আমার ভাই ঢাকার আন্দোলনে শহীদ হন। শহীদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।”

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে ইমাম হাসান জুয়েল, আসাদুজ্জামান আসাদ, শাহিন আহমেদ, সাযেদুর রহমান সৌমিক, ইমাম মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল নোমান স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত দুটি আলোকচিত্র প্রদর্শিত হয়। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর