1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

জনসাধারনের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলায় মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপশাখাটির উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। আলীপুর উপশাখায় বক্তব্য প্রদান করেন এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন মুসল্লি সুলতান ও সেলিম হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং মানবসম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ সালাউদ্দিন খান।

আলীপুর উপশাখায় উউপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খেপুপাড়া শাখা প্রধান মোঃ ফারুক শিকদার, আলীপুর উপশাখার ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ।

উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৮তম আলীপুর উপশাখা খেপুপাড়া শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি খান ভবন, গ্রাম-আলীপুর বন্দর, আলীপুর, ইউনিয়ন-৭নং লতাচাপলী, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’তে অবস্থিত।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর